×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৩৪৪৫৩৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীর গণপরিবহনে নারীদের তাৎক্ষণিক সহায়তায় ‘হেল্প’ অ্যাপ চালু করা হয়েছে। 

‘হেল্প’ অ্যাপ একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকল্প যার মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে ও জরুরি সেবা নিতে এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের দ্যা ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপটির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘হেল্প’ এ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোন সহিংসতা এখন থেকে ওই ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। 

তিনি বলেন, নারী ও শিশুদের উপর যেকোন ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিগণ তা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরা ও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। 

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরাও উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিইউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat