×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৩৪৪৫৩৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার সরকারি আজিজুল হক কলেজ মাঠে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত।
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে পাহাড়-পর্বত অতিক্রম করা সম্ভব। জুলাই-আগস্ট গণ আন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিপন্ন  করে, বুকের তাজা রক্ত দিয়ে, প্রমাণ করেছে তারা অদম্য, তারা গণতন্ত্রের দুঃসাহসিক যাত্রী। তারাই বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জাতি তাদেরকে  ইতিহাসের অমর সৈনিক হিসেবে স্মরণ করবে। 

আজ শনিবার সরকারি আজিজুল হক কলেজ মাঠে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির  সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করেছে। রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে লুটপাট চালিয়েছে। দেশটাকে করদরাজ্য আর দেশের মানুষকে শেখ পরিবারের দাসত্বে পরিণত করতে চেয়েছিল। ছাত্র জনতা বিপ্লবের চেতনায় জেগে উঠেছিল বলেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ছাত্ররা ঐক্যবদ্ধ হলে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে সেটি আবারো প্রমাণিত হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat