×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ৩৪৪৫৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্যাশন শো ‘মেট গালা’য় অভিষেক হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গত ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন কিয়ারা। এই অবস্থাতেই মেট গালার লাল গালিচায় হাঁটবেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
গত বছর কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে। সেসময় কালো ও গোলাপি গাউন পরে গিয়েছিলেন অভিনেত্রী।
স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। 
২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ডেট করতেন অভিনেতা কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা। প্রেম পর্ব চলাকালীন সম্পর্ক নিয়ে কারও কাছেই মুখ খোলেননি কিয়ারা।
রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও ভাইরাল আজও। প্রায়ই তা সোশ্যাল মিডিয়ার ফিডে ফিরে ফিরে আসে সেসব ভিডিওগুলো।
প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেওয়ার কারণে অভিনেত্রীর পোশাকের দিকে সেদিন থাকবে সবার নজর। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী হেঁটেছেন মেট গালার লাল গালিচায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat