×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৪২৩৪৫৩৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সিলেটে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লেখকদের র‌্যালি বের হয়।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে আজ সিলেটে প্রতিবাদ র‌্যালি ও সংহতির কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ৯০ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সিলেটের নবীন প্রবীণ লেখকরা অংশ নেন।

হজরত শাহজালালের মাজার গেইটে সাহিত্য সংসদের নিজস্ব ভবনের সামনে প্রতিষ্ঠানের সহ-সভাপতি সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সহ-সভাপতি রুহুল ফারুক, কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, অধ্যাপক আবদুল হান্নান ও  সাবেক সেক্রেটারি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

সমাবেশে বক্তারা গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রসহ অন্যান্য কল্যাণ রাষ্ট্রের দাবিদারদের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন।

তারা ইসরাইলি বর্বরতায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলিদের বর্বরতা মানবজাতির ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়।

র‌্যালি শেষে সাহিত্য সংসদের নিজস্ব হলে অনুষ্ঠিত সংহতির কবিতা পাঠের আসরে নবীন প্রবীণ কবিরা কবিতা পাঠ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat