×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩৪২৪৪৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার চাঁদপুরে অনুমোদনহীন দধি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুর জেলার সদর উপজেলায় আজ বিএসটিআই- এর অনুমোদনহীন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে ‘মেসার্স মুজাহিদ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, বিএসটিআই- এর অনুমোদন ব্যতীত এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে মেসার্স মুজাহিদ ট্রেডার্স-এর মালিককে ৩০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 

এ সময় স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, ক্যাব- চাঁদপুরের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সহায়তা প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat