×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ৩৪৫৬৫৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে সরকার কাজ করে যাচ্ছে। শ্রেণি কক্ষে শুধু স্মার্ট বোর্ড করলে হবে না। সরকার স্মার্ট ক্লাসরুম করবে। স্মার্ট ক্লাসরুম হলে শিক্ষকরা দূর থেকে অর্থাৎ লন্ডন থেকেও শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বাংলাদেশ ফিমেল একাডেমির মিলনায়তনে বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নেই নয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের সকলের অবস্থান থেকে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী। এতে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তপস শীল, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, বাংলাদেশ ফিমেল একাডেমির ইংরেজি শিক্ষক ফাহমিদা জাফর।

এর আগে বাংলাদেশ ফিমেল একাডেমি ক্যাম্পাস ঘুরে দেখে প্রতিষ্ঠানটি প্রশংসা করেন সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat