×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৪৩৬৫৪৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার জার্মানির বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চ-স্তরের এক অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সম্পদের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তহবিলের এই ঘাটতি মোকাবিলায় জরুরিভিত্তিতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চ-স্তরের এক অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানিয়েছেন। 

এ সময় ভবিষ্যতের শান্তিরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির জন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অধিকতর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তৌহিদ হোসেন। 

উপদেষ্টা এই ম্যান্ডেটের প্রয়োজনে যে কোনো ধরনের পরিবর্তন আনতে আয়োজক সরকার, সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ, মাঠ পর্যায়ে শান্তিরক্ষী ও জাতিসংঘ সচিবালয়সহ সংশ্লিষ্ট সকলের অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন।

মো. তৌহিদ হোসেন ২০২৫ সালের ১৩-১৪ মে বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষাকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশের কর্মকর্তাগণও ছিলেন।

শান্তিরক্ষাকারী দেশগুলোর বৃহত্তম এই সম্মেলনে দুই দিনের এই বৈঠকে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা জার্মানি, আলজেরিয়া, কোস্টারিকা, গাম্বিয়া, গুয়াতেমালা, তিউনিসিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, জাপান ও মালাউই’র পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat