×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৫৪২৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান।
বান্দরবান জেলার রুমা উপজেলায় আজ শিক্ষা সামগ্রী বিতরণ এবং মন্দিরে মন্দিরে অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।  

আজ বুধবার সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ রেজা।

পরে বিদ্যালয়ের ৪৬৮ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করা হয়। 

শিক্ষা সামগ্রী বিতরণের আগে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। লে. কর্নেল এ বি এম শাহ রেজা এ সময় রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সুবেদার মেজর সরোজ কুমার সাহাসহ বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat