×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩২৪৩২৩৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখবে। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ।

শাহজাহান মিঞা বলেন, দেশে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। একটি মহল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে।

তিনি আরও বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। আমরা সবাই বাংলাদেশি-এটাই সবচেয়ে বড় পরিচয়। ধর্মভিত্তিক বিভাজন নয়, সম্প্রীতিই আমাদের শক্তি। এই ঐক্য ও সৌন্দর্য ধরে রাখাই আমাদের দায়িত্ব।

এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক আলী আহম্মেদ বাবু, বিশিষ্ট চিকিৎসক ডা. নাহিদুজ্জামান সুমন, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat