×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ৪৩৫৩৪৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ ঢাকার বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইসলামে বলা হয়েছে-যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি এই কথাটা মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

আজ (বৃহস্পতিবার) ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে পূজা চলছে। আজ বিজয়া দশমী। বিষাদের সময় সবারই মন খারাপ হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিন ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমি নিজেও দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি।

এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা গুলশান ও বনানী এলাকায় পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat