×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৪৩৬৫৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে জগদ্ধাত্রী পূজা শুরু।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন জগদ্ধাত্রী পূজা।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূজা উপলক্ষে ভক্তবৃন্দ দিনব্যাপী অংশ নেন জগদ্ধাত্রী মায়ের পূজা, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি প্রদান, আরতি প্রতিযোগিতা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজনে।

সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে জগদ্ধাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জগতের শান্তি, সুখ ও নিজ নিজ মনোবাসনা পূরণের প্রার্থনা জানান।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজার আরেক রূপ। কার্তিক মাসের শুক্লা নবমীতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা পালন করে থাকেন। একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার আয়োজনও সম্পন্ন হয়।

আগামীকাল শুক্রবার সকালে দশমী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদানের পর মহাশোভাযাত্রা সহকারে বান্দরবানের সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat