×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৪৩৫৪৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো আজ বৃহস্পতিবার জনসম্মুখে এসে বলেছেন, শিগগিরই ভেনেজুয়েলায় ফিরে গিয়ে ‘স্বৈরশাসন’ অবসানে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ২০২৪ সালের জুন মাস থেকে আত্মগোপনে ছিলেন। নোবেল পুরস্কার গ্রহণ করতে গতকাল বুধবার তিনি নরওয়ের অসলোতে যান। তবে, তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হতে পারেননি। রাতে অসলোতে পৌঁছানোর পর হোটেল থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

আজ নরওয়ের পার্লামেন্ট ভবন ত্যাগ করার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রধান বিরোধী এই নেত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি ভেনেজুয়েলা জনগণের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে এসেছি এবং সঠিক সময়ে এটি ভেনেজুয়েলায় নিয়ে যাব।’

কবে দেশে ফিরবেন, তা স্পষ্ট করেননি মাচাদো। তিনি বলেন, আমি বলব না সেটা কখন হবে বা কীভাবে হবে। তবে, খুব শিগগিরই এই ‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে এবং একটি মুক্ত ভেনেজুয়েলা দেখতে চান তিনি।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ বলেছে, গণতন্ত্রের জন্য তার  সংগ্রামের  স্বীকৃতিস্বরূপ প্রদত্ত এই পুরস্কার গ্রহণ করতে অসলো গেলে মাচাদোকে ‘পলাতক’ হিসেবে বিবেচনা করা হতে পারে।

নিজের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গিয়ে মাচাদো সাংবাদিকদের বলেন, কেউ ভেনেজুয়েলায় বসবাস করে সত্য কথা বলতে চাইলে তিনি বিপদে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat