×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৫৪৬৫৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন আজ শনিবার রাত সাড়ে দশটায় বাসস'কে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান স্যার তার পদত্যাগপত্রে সাইন করেছেন।

আগামীকাল রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠিয়ে দেয়া হবে।’

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অগাস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে মো: আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। 

১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত হন।পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।

২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat