×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৬৫৭৬৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলায় আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ রোববার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিনি কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’- এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) -এর আহ্বায়ক কৃষিবিদ ড. মো. কামরুজ্জামান কায়সার। 

সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফ উল্লাহ’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন, উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমসহ সোনালী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

কর্মসূচির আওতায় সাড়ে চার শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তি, হোটেলবয়, পথশিশু ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি তিন শতাধিক মানুষের মধ্যে প্রায় একহাজার পাঁচশ’ কেজি আলু বিতরণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat