×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ৩৫৪৫৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় বুধবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন।
বোগোতা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুই ইঞ্জিনবিশিষ্ট প্রপেলারচালিত বিমানটিতে ১৩ জন যাত্রী ও দুই জন ক্রু ছিলেন। কুকুটা শহর থেকে উড্ডয়নের পর দুপুরের দিকে নিকটবর্তী ওকানায় অবতরণের কথা ছিল। 

অবতরণের কিছুক্ষণ আগে বিমানটির সঙ্গে আকাশযান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কলম্বিয়ার কুকুটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটির নির্ধারিত যাত্রা সময় ছিল ২৩ মিনিট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘এই ঘটনায় বিমানটির আরোহীদের কেউই বেঁচে নেই।’ 

তাৎক্ষণিকভাবে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

দুর্গম এলাকা হওয়ায় অনুসন্ধান ও উদ্ধারকাজে বিমান বাহিনী মোতায়েন করেছে সরকার। 

আন্দিজ পর্বতমালার পূর্বাঞ্চলের একটি ঘন জঙ্গলাকীর্ণ ও দুর্গম অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। 

এই স্থানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়।

আশপাশের বিস্তীর্ণ এলাকা কলম্বিয়ার সবচেয়ে বড় গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

এই গেরিলা সংগঠনের স্প্যানিশ সংক্ষিপ্ত নাম ইএলএন। 

নর্থ সান্তান্দার প্রদেশের গভর্নর উইলিয়াম ভিলামিসার স্থানীয় সংবাদ সাময়িকী ‘সেমানা’-কে জানান, এখন পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিমানে একজন আইনপ্রণেতা ও একজন সংসদ সদস্য পদ প্রার্থী ছিলেন। 

বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘এই মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমার পূর্ণ সংহতি রয়েছে।’

প্রতিনিধি পরিষদের সদস্য দিয়োজেনেস কুইন্তেরো (৩৬) ও আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat