×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ৫৪৬৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে পোস্টাল ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তরণ হল রুমে আনুষ্ঠানিকভাবে এ লক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত এ খুদা, জেলা মো. আলমগীর, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫০৯টি পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ৩ হাজার ৭০৩টি, কুড়িগ্রাম-২ (সদরুরাজারহাট ও ফুলবাড়ী) আসনে ৩ হাজার ৯২৩টি, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ২ হাজার ১০১টি এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী ও রৌমারী) আসনে ৩ হাজার ৭৮২টি পোস্টাল ভোট নিবন্ধন হয়েছে। 

এছাড়াও কুড়িগ্রাম জেলা কারাগারের ১২ জন বন্দী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করার সুযোগ পাবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। পোস্টাল ভোট প্রদানকালে ব্যালট পেপারে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং পোস্টাল ভোট কার্যক্রমও সেই লক্ষ্যেই সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat