×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৭৮৬৬৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও বলিভিয়া প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। দুই দেশ সমন্বিতভাবে যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করবে। 

বৃহস্পতিবার বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো আরামায়ো এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলিভিয়া থেকে বহিষ্কার করার পর থেকে কোনো দেশেই রাষ্ট্রদূত নেই। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ ছিল, বামপন্থী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন তিনি। 

এর জবাবে হোয়াইট হাউসও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

লা পাজ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর আরামায়ো এএফপিকে বলেন, ‘রাষ্ট্রদূত পুনর্বহালের বিষয়টিকে আমরা আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘কাজটি যত দ্রুত সম্ভব চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।’

নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট রোদ্রিগো পাজের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়।

এর আগে ইভো মোরালেস ও লুইস আরসে নেতৃত্বাধীন বামপন্থী সরকারগুলো প্রায় দুই দশক ধরে দেশ পরিচালনা করে। 

সে সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বলিভিয়ার দূরত্ব বাড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat