×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৫৬৪৪৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই। আমরা শুধু জামায়াত বা দাঁড়িপাল্লার নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।

আজ (শুক্রবার) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজনীতিকে যারা ব্যবসায়িক পণ্য করে, তারা কখনও দেশকে গড়ে তুলতে পারবে না। আমরা আর পুরোনো রাজনীতিতে ফিরতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই।

তিনি আরও বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে তারা অতিষ্ঠ। সমাজে এখন কেউই ভালো নেই। সকল সেক্টরে শান্তি ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর। 

কল্যাণমূলক রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ’ ভোট দিতেও সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

বক্তব্য শেষে নড়াইল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা আশেক ইলাহী। 

জনসভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার। সেখানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসাইন, জামায়াত নেতা মো. শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মহসিন হোসাইন, মাওলানা আব্দুল হান্নান সর্দার, ডা. পতিত পাবন বিশ্বাস, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat