×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৬৭৫৬৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের রাজনীতি কোনো ভিনদেশি শক্তির অনুমতির ওপর নির্ভর করতে পারে না। দেশের জনগণই এ দেশের মালিক। কারও গোলামি করে নয়, জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি করতে হবে।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণেল অলি বলেন, ‘কে দেশে আসবে আর কে আসবে না-এটা কোনো বিদেশি রাষ্ট্রনেতা ঠিক করবে, এটা মেনে নেওয়া যায় না। প্রশ্ন হলো, আপনারা কোন পক্ষে থাকবেন-বাংলাদেশের জনগণের পক্ষে, না বিদেশি প্রভুর পক্ষে? এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন।’

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জামায়াতে যোগ দেইনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিগুলো এক হয়ে কিছু ন্যায্য কর্মসূচিতে ঐক্যমত হয়েছে। আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ করব। ঋণখেলাপীদের আইনের আওতায় এনে জনগণের অর্থ উদ্ধার করা হবে।’

দেশের প্রধান দুটি রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে কর্ণেল অলি বলেন, ‘এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের সিদ্ধান্তের নির্বাচন।’

১১ দলীয় জোট ক্ষমতায় এলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে বাঁচাতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। যারা বিদেশি প্রভুর স্বার্থ রক্ষা করে, তাদের আর ভোট দেওয়া যাবে না।’

তিনি জামায়াত নেতা ডা. শফিকুর রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এখন জাতির সামনে একটাই প্রশ্ন-আপনারা দুর্নীতিবাজদের ভোট দেবেন, নাকি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াবেন?’
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াত নেতা নুরে আলম খন্দকার।

প্রধান বক্তার বক্তব্যে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি দেশের ভবিষ্যৎ ও মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি টিকবে না- সেই সিদ্ধান্ত জনগণই নেবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat