×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৬৫৭৬৭৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় বিয়ের আয়োজন হতে চলেছে এ তারকা যুগলের, এমনটিই জানা গেছে। যদিও এর আগে একবার বিয়ে ঠিক হয় অভিনেত্রীর। বাগদানও হয়ে যায়। কিন্তু বছরখানেকের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। তিনিও দক্ষিণী সিনেমার অভিনেতা, নাম রক্ষিত শেঠি। অথচ এ অভিনেতার হাত ধরেই নাকি রাশমিকা মান্দানার সিনেমা জগতে অভিষেক হয়। কিন্তু কী কারণে ভাঙে সেই বিয়ে?
এর আগে ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে বিনোদনজগতে পা রাখেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সেই সিনেমার প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। সেই সিনেমার সেটেই একে অন্যের প্রেমে পড়েন এ তারকা জুটি। ২০১৭ সালে বাগদানও সারেন তারা। যদিও সম্পর্ক টেকেনি তাদের। ২০১৮ সালে রক্ষিত ও রাশমিকার প্রেমে ভাঙন ধরে। বাগদান ভেঙে বেরিয়ে আসেন দুই তারকা। 
তবে প্রেমভাঙলেও পরস্পরের প্রতি তিক্ততা পুষে রাখেননি কেউ-ই। যখন রাশমিকা মান্দানার সঙ্গে রক্ষিতের আংটিবদল হয়, তখন অভিনেত্রীর বয়স ছিল মাত্র ২১ বছর। রক্ষিতের ৩৪। দুজনের মধ্যে বয়সের তফাত ১৩ বছরের হলেও সেই পার্থক্যকে বিশেষ আমলে নেননি তারা। আংটিবদলের অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাশমিকা মান্দানা এবং রক্ষিত শেঠি। আংটিবদলের পাশাপাশি কেকও কাটেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াই হাজারের বেশি অতিথি।
এদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ সিনেমায় বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা। সিনেমা মুক্তি পাওয়ার পর বিজয় ও রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। তারপরেই ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় রাশমিকা ও রক্ষিত শেঠির। 
দুই তারকার বাড়ি থেকে আংটিও ফিরিয়ে দেওয়া হয়। রাশমিকা-বিজয়ের ‘ঘনিষ্ঠতা’ই নাকি রক্ষিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ বলে শোনা যায়। তারপর থেকেই নানাভাবে কটাক্ষের শিকার হতে থাকেন অভিনেত্রী। যদিও এ নিয়ে সরাসরি কেউ কখনো কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat