×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৫৪৬৫৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি প্রার্থী এড. শফিকুল হক মিলন বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার করার দল। 

আজ রোববার মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মিলন বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে সকল ধরনের অন্যায়, অত্যাচার ও নির্যাতন বন্ধ থাকে। সেইসঙ্গে দেশের উন্নয়নের চাকা তরতর করে উপরের দিকে উঠতে থাকে। 

আগামীতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তিনি প্রধানমন্ত্রী হলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করবেন।

মিলন বলেন, তারেক রহমান বলেছেন, নারীরা হচ্ছেন পরম সম্মানীয় ব্যক্তি। তাদের সম্মান রক্ষার্থে এবং সমাজ তথা দেশে তাদের ক্ষমতায়িত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ ফ্যামিলি কার্ড তাদের হাতে প্রদান করা হবে। শুধু তাই নয় বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এজন্য কৃষককে বাঁচাতে তাদের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, বিএনপি নেতা আব্দুল কাদের, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মির্জা শওকত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat