×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৬৬৫৬৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, 'সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর নাম ব্যবহার করে ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা-সংক্রান্ত একটি কথিত 'বিশেষ প্রটোকল' বা 'অফিস আদেশ' প্রচারিত হচ্ছে।  নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এই নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।

নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা নির্বাচন কমিশনে স্থাপিত 'আইন-শৃঙ্খলা সমন্বয় সেল'-এ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হলো। এই সেলটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে যোগাযোগের নম্বরসমূহ হচ্ছে ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat