×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৬৭৬৬৫৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটাই আমাদের প্রত্যাশা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে, সেটি সবাই মেনে নেবে। ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, আমরা সেই ফল মেনে নেব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হোক এ কামনা। বিশেষ করে যেসব তরুণ-তরুণী আগে কখনো ভোট দেয়ার সুযোগ পায়নি, তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ভোট দেয়ার পর তিনি অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদেশের খবর নেবেন বলে জানান। ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশ সবার, দেশ গড়তে হবে সম্মিলিতভাবে। মিডিয়াকে সমাজের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি দেশ গঠনের কাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

সকল ভোটারকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। নারীুপুরুষ নির্বিশেষে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

গণমাধ্যমের সংবাদ পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, একই সংবাদ বিভিন্নভাবে উপস্থাপিত হয়। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধ নয় এমন বিষয়কে জোর করে অপরাধ হিসেবে উপস্থাপন করাও অন্যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat