×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৩২৭৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেলায় আজ ‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’টি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’টি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন  জানান, নির্বাচনী আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে ঝালকাঠির চার উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat