×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৫
  • ৪৫৬৫৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে ‘হস্তক্ষেপ দূর’ করতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা নেতাদের সঙ্গে একাধিক বৈঠক শেষে ওয়াং ই বেইজিংকে যুক্তরাষ্ট্রের তুলনায় অধিকতর স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।

জার্মানির মিউনিখ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বছর দায়িত্ব গ্রহণের পর বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে জানুয়ারিতে চীন সফর করেন। 

যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্য নির্ভরতা কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রাথমিক বাণিজ্য চুক্তি অনুযায়ী, বেইজিং কানাডীয় ক্যানোলা আমদানিতে শুল্ক কমাবে এবং কানাডীয় নাগরিকদের জন্য চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেবে বলে জানা গেছে।

তবে কানাডার ঐতিহ্যগত মিত্র ও বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছে, চুক্তিটি কার্যকর হলে কানাডীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। 

ওয়াশিংটনের দাবি, এই চুক্তির ফলে চীন কানাডার মাধ্যমে পণ্য ‘ডাম্পিং’ করতে পারবে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াং ই কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘চীন কানাডার সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে হস্তক্ষেপ দূর করে বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা পুনরায় শুরু করা যায়।’

এদিকে, মাদক সংক্রান্ত অভিযোগে ২০১৪ সালে আটক কানাডীয় নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গের মৃত্যুদণ্ড চীন বাতিল করেছে বলে ফেব্রুয়ারিতে এক কানাডীয় কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

২০১৮ সালে ভ্যাঙ্কুভারে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝৌ গ্রেফতারের পর চীন-কানাডা সম্পর্কের অবনতি ঘটে। বেইজিং ওই ঘটনার প্রতিক্রিয়ায় দুই কানাডীয় নাগরিক, মাইকেল স্পেভর ও মাইকেল কোভরিগকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে।

এই ঘটনাকে অটোয়া প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দেয়।

শনিবারের বৈঠকে ওয়াং ই প্রধানমন্ত্রী কার্নির চীন সফরকে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে একটি সুস্থ ও স্থিতিশীল ‘নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্ব’ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat