×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৭৬৬৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : পিআইডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের এই তিনটি সুনির্দিষ্ট বিষয়ে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন।’

রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফার ধারাবাহিকতায় সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘যেকোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি বাস্তবসম্মত সময়ের প্রয়োজন। আমরা জরুরি সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ১৮০ দিনের একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছি। এটি খুব শীঘ্রই দেশবাসীর সামনে তুলে ধরা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছি, এর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ আমাদের অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার। এটি বাস্তবায়নে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের হাতে এসেছে। আমরা সমস্ত প্রতিবেদন পর্যালোচনা করে একটি কার্যকর ও বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নে কাজ করছি।’

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat