×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ১১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা, সাপ্লাইচেইন সচল রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই বর্তমানে সরকারের মূল অগ্রাধিকার।

এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ১৮০ দিনের একটি বিশেষ অগ্রাধিকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের প্রথম ১০০ দিনের প্রথাগত পরিকল্পনার পাশাপাশি এবার ১৮০ দিনের একটি বিস্তারিত অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাপ্লাইচেইন স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিতে গুরুত্ব দিচ্ছি। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের যেন কোনো সংকট না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক ও সচিবদের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তাদের দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের নির্বাচনী ইশতেহারের ওপর ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের ইচ্ছাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সংবিধান, দেশের আইন এবং ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা করা হবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat