×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৬৫৬৭৭৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ আর আগের মতো চলবে না। যদি আগের মতোই চলত, তাহলে এত মতবাদ, আত্মঘাতী প্রবণতা ও আন্দোলনের সৃষ্টি হতো না। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট-৩ আসনের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন নানা ঘটনা ও ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। এ বাস্তবতা অনুধাবন করে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে, বিশেষ করে বড়বাড়ীর মানুষদের।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই তিনি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৪৯ জনের একজন হিসেবে দায়িত্ব পাওয়া বড়বাড়ীসহ সমগ্র এলাকার মানুষের জন্য সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রাম থেকে বেড়ে ওঠা একজন কর্মী হিসেবে আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, এর মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, এ সম্মান শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো অঞ্চলের মানুষের সম্মান। দায়িত্ব পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনাদের প্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

বক্তব্যের শেষে তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat