×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৬৭৬৬৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কলমাকান্দা উপজেলায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কলমাকান্দা উপজেলায় এসেছেন।

সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানায়। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিক হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার গ্রহণের পর প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কর্মসূচি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’

তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানান এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। মোনাজাত শেষে প্রতিমন্ত্রী উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আজ বিকেলে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যা সাতটায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat