×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-২২
  • ৭৮৬৭৮৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলে আদিবাসী বিক্ষোভকারীরা শনিবার মার্কিন কৃষিপণ্য জায়ান্ট কারগিল পরিচালিত একটি শিপিং টার্মিনাল দখল করেছেন। তাদের দাবি, আমাজন নদীপথে ড্রেজিং কার্যক্রম বন্ধ করতে হবে।

দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বের শীর্ষ সয়াবিন ও ভুট্টা রফতানিকারক। নদী বন্দর উন্নয়নের চলমান উদ্যোগ পরিবহন সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। রিও ডি জেনেইরো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তর ব্রাজিলের পারা অঙ্গরাজ্যের সান্তারেমে টার্মিনালের বাইরে বিক্ষোভকারীরা এক মাস ধরে অবস্থান করছিলেন। এ সপ্তাহের শেষ তারা কোম্পানির কার্যালয় দখলে নেন।

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানি জানায়, কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তারা এর জন্য ‘সরকারি কর্তৃপক্ষ ও আদিবাসী সম্প্রদায়ের চলমান বিরোধকে’ দায়ী করে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগস্টে স্বাক্ষরিত এক আদেশ বাতিলের দাবি জানিয়েছেন। ওই আদেশে আমাজনের নদীগুলোকে নৌপরিবহন ও বন্দর উন্নয়নের অগ্রাধিকার এলাকা হিসেবে ঘোষণা করা হয়।

আদিবাসীরা বন্দর সম্প্রসারণ ও আমাজন নদীগুলোতে ড্রেজিংয়ের বিরোধিতা করছেন। তাদের মতে, এসব নদী তাদের জীবনধারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুন্দুরুকু আদিবাসী গোষ্ঠীর সম্প্রদায় নেতা আলেসান্দ্রা কোরাপ বলেন, ‘লুলা ও সরকার ডিক্রি প্রত্যাহার ও বাতিল না করা পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’

শুক্রবার সাও পাওলোতে কারগিলের কার্যালয়ের সামনে কর্মীরাও বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী থিয়াগো গুয়ারানি এএফপিকে বলেন, ‘যখন তারা নদীতে ড্রেজিং শুরু করবে এবং দূষণ ঘটাবে, তখন নদী আর সবার জন্য সাধারণ সম্পদ থাকবে না। এটি একজনের সম্পত্তিতে পরিণত হবে।’
দুই সপ্তাহ আগে আদিবাসীদের নেতৃত্বে বিক্ষোভের পর সরকার আমাজন নদীর গুরুত্বপূর্ণ উপনদী তাপাজোসে এ ড্রেজিং স্থগিতের ঘোষণা দেয়।

সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে ‘গঠনমূলক সংলাপ’-এর আহ্বান জানিয়েছে কারগিল ।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই বহুজাতিক প্রতিষ্ঠান ব্রাজিলে সয়াবিন ও ভুট্টার বড় রফতানিকারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat