×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৪৫৫৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশুদের ডিভাইস আসক্তি থেকে ফেরানো এবং সৃজনশীলতা বিকাশের প্রসারের লক্ষ্যে জেলার মধুপুরে আজ অনুষ্ঠিত হয়েছে শিশুমেলা ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ শিশু মেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
জেলা প্রশাসক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিক মেধা ও মননের বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিশুরা যেন ডিভাইস আসক্তিতে না হয় সেদিকে অভিভাবকদের আরো যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে শিশুমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী প্রমুখ।
শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক বলেন, শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে এ শিশু মেলার উদ্দেশ্য।অনুষ্ঠান টি পরিচালনা করেন, শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক।আলোচনা সভা শেষ প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করেন। এ শিশু মেলায় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat