×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৩৫৪৫৪৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে একটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়েছে| স্থানীয় কর্মকর্তারা ও এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, শুক্রবার ভোরে এ হামলার পর ঐতিহাসিক শহরটির আকাশ ধোঁয়ায় ঢেকে যায়|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার জ্বালানি, সামরিক ও সরবরাহ ব্যবস্থার স্থাপনাগুলো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ| এরই অংশ হিসেবে সেন্ট পিটার্সবার্গে এ হামলা চালানো হয়েছে|

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর মালিকানাধীন কয়েকটি গুদাম| প্রতিষ্ঠানটি জানিয়েছে, শহরের দুটি গুদামে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে| তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা|

এএফপির প্রতিবেদক জানান, সকালে উঁচু ভবনগুলোর ওপর দিয়ে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সেন্ট পিটার্সবার্গ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত ড্রোন হামলার শিকার হয়েছে| হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির মোকাবিলায় কাজ চলছে|’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

গত এক সপ্তাহে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন এলাকায় ওয়াইল্ডবেরিজের কয়েকটি স্থাপনায় ইউক্রেনের হামলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটির গুদামে নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ সংরক্ষণ ও সরবরাহ করা হয়।

কিয়েভ তাদের এই অভিযানকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করছে| ইউক্রেনের দাবি, রাশিয়ার নিয়মিত রাতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের দাবি, তাদের এই অভিযানের কারণে রাশিয়াজুড়ে জ্বালানি সংকট ˆতরি হয়েছে এবং দেশটির যুদ্ধ পরিচালনার আর্থিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat