×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলন্ত বাসে গুলি করে ৬ লাখ ৩২ হাজার টাকা ছিনতাই
নিজস্ব প্রতিনিধি:- সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে ছিনতাইকারীরা গুলি করে ৬ লাখ ৩২ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীর গুলিতে আবুল হোসেন (৫০), তার ভগ্নিপতি ছানোয়ার হোসেন (৩৫) ও শ্যালক টুটুল (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে আবুল হোসেন (৫০) ও ছানোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে সাভারে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিফার্ম গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেন জানান, তিনি মুদির ব্যবসায়ী। আজ সকালে সাভার ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করেন। তাদের কাছে ব্যবসার আরো ৯০ হাজার টাকা ছিল। তারা ৬ লাখ ৩২ হাজার টাকা নিয়ে একটি মিনিবাসে করে রওয়ানা দেন। বাসটি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসের ভেতর যাত্রীবেশি ছিনতাইকারীরা তাদের শরীরে আগ্নেয়াস্ত্র ঠেকায়। তাদের পা লক্ষ্য করে গুলি করার পর টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাস থেকে নেমে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat