×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ১২২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মেহেদী’ বিভ্রমে ক্রিকইনফোর
স্পোর্টস ডেস্ক:- ক্রিকেট অঙ্গনে ‘মেহেদী হাসান’ নামটি উচ্চারিত হলে সবাই হয়তো বুঝে যাবেন যে বলা হচ্ছে মেহেদী হাসান মিরাজের কথা; বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আর বর্তমান জাতীয় দলের এক অন্যতম সদস্য। তবে মেহেদী হাসান নামের আরো একজন বাংলাদেশি ক্রিকেটারের কথা হয়তো খুব বেশি মানুষের জানা নেই। হঠাৎ করে তাঁর নামটা আলোচনায় উঠে এসেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর একটি বিভ্রাটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজ শুরুর আগে টাইগাররা সেখানে খেলছে দুদিনের প্রস্তুতি ম্যাচ। আজ দ্বিতীয় দিনে বোলিং করছে বাংলাদেশ। নিশ্চিতভাবেই মরটুয়া স্টেডিয়ামে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ক্রিকইনফোতে দেখা যাচ্ছে, মিরাজ নয়, বোলিং করছেন মেহেদী হাসান মিলন!ক্রিকেটের যাবতীয় রেকর্ড, পরিসংখ্যান, সরাসরি ধারাভাষ্য ইত্যাদির জন্য বেশ সুনাম কুড়িয়েছে ক্রিকইনফো। ইন্টারনেটে ক্রিকেটপ্রেমীদের অন্যতম প্রধান গন্তব্য ক্রিকেটবিষয়ক জনপ্রিয় এই ওয়েবসাইট। এই বিপুল তথ্যের ভাণ্ডারে ভুলত্রুটিও খুব কমই চোখে পড়ে। তবে মিরাজ আর মিলনে অনেক মিল থাকার কারণে হয়তো তৈরি হয়েছে ক্রিকইনফোর এই বিভ্রাট।মিরাজের মতো মেহেদী হাসান মিলনও ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। ২০ বছর বয়সী বাঁহাতি এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ। ব্যাট হাতে ১৪২ রানের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১৬ উইকেট।বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান আছেন আরো একজন। তিনি মেহেদী হাসান রানা। মিরাজের সঙ্গে তিনি খেলেছিলেন ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat