×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

  • প্রকাশিত : ২০১৭-০৩-০৫
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক – দক্ষিণ সোমালিয়ায় দুর্ভিক্ষে অন্তত ১১০ জন মারা গেছে। তীব্র ক্ষরায় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডায়ারিয়ার প্রাদুর্ভাব। ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক পূর্বাভাসে বলেছিল, ক্ষরায় এবছর অন্তত ২৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। শনিবার প্রধানমন্ত্রী হাসান আলি খায়রের দপ্তর থেকে জানানো হয়েছে, তীব্র ক্ষরায় খামারি ও তাদের পশুদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ, আবার কেউ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় উপসাগরীয় এলাকায় অন্তত ১১০ জন মারা গেছেন।দুর্ভিক্ষ মোকাবেলায় করা কমিটির সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। তারা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সোমালিয়ার সবাইকে দুর্গতদের সাহায্যে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। ২০১১ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।সোমলিয়ার নিরাপত্তা এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছে। রাজধানী মোগাদিশু ও অন্যান্য অঞ্চল প্রায়ই আল কায়েদা সংশ্লিষ্ট আল শাহাবের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat