×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ১০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঝড়ে পর্যুদস্ত ফিলিপাইনে তৃতীয় দফায় টাইফুন আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির রাজধানীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
এতে কিছু লোক ছাদে আটকা পড়েছে এবং দেশটির অন্য অঞ্চলে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে।
টাইফুন ভ্যামকো ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে ধেয়ে এসে গতরাতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিধস এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে।
ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা ও এর আশ পাশ ডুবে গেছে।
ম্যানিলার কাছের রাইজাল প্রদেশের অবসরপ্রাপ্ত দুর্যোগ কর্মকর্তা রাউল সান্তোষ বলেন, অনেক এলাকা ডুবে গেছে। লোকজন সাহায্যের আর্তি জানাচ্ছে।
এদিকে ক্যামারিন নর্তে প্রদেশে অন্তত একজনের প্রাণহানি এবং আরো তিনজন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়।
এছাড়া আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় প্রাণ সংহারি উঁচু উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। এর ফলে ম্যানিলাসহ অনেক নিচু এলাকা তলিয়ে যেতে পারে।
ফিলিপাইনে এর আগে টাইফুন মোলাভে ও গনি আঘাত হানে। এতে বেশ কিছু লোকের প্রাণহানি ও হাজার হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat