×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ১০২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে একযোগে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেয়া-নাশকতার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমােেবশে সভাপতিত্ব করেন মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রসুখ।
সভায় বক্তারা বলেন, চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ২০১৫ সালের নাশকতার ঘটনা আগুন সন্ত্রাসের ঘটনা ঘটনা মনে করিয়ে দেশবাসীর মধ্যে গভীর শংকা তৈরি করেছে। তারা বলেন, যেভাবে একই সময়ে বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া হয়েছে তাতে প্রমাণ হয়েছে এটা সংঘবদ্ধ শক্তির সুপরিকল্পিত দেশে নৈরাজ্য সৃষ্টির জঘন্য তৎপরতা ছাড়া আর কিছুই নয়।
তারা বলেন, বাসে আগুন দেয়া, নাশকতার, সহিংসতা রাজনৈতিক আন্দোলনের কোনো কৌশলই হতে পারে না। কেউ যদি আগুন সন্ত্রাস-আগুনযুদ্ধকে রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করে তাহলে ২০১৫ সালে জনগণ যেভাবে ৯৩ দিনের আগুনযুদ্ধ-আগুনসন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে, এখনও সেভাবেই প্রত্যাখ্যান করবে।
বক্তারা চলন্ত যাত্রীবাহী বাসে যারা আগুন দিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat