×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের ইয়াঙ্গুনে রোববার সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে। দ্বিতীয় দিনের মতো দেশটির বৃহত্তম এ শহরে সমাবেশ করলো বিক্ষোভকারীরা।
ইন্টারনেট বন্ধ রেখেও নির্বাচিত নেতা অং সান সুচির কাছ থেকে সেনাবাহিনীর ক্ষমতা ছিনিয়ে নেয়ার বিরুদ্ধে ক্ষোভ দমিয়ে রাখা যায়নি।
একজন বিক্ষোভকারী, নাম মিও উইন। বয়স ৩৭ বছর। সমাবেশে অংশ নিয়ে বলেছে, আমরা এগিয়ে যাবো এবং গণতন্ত্র না পাওয়া পর্যন্ত আমাদের দাবি জানানো অব্যাহত রাখবো।
অপর প্রতিবাদকারীরা যেসব ব্যানার বহন করছিল তাতে লেখা ছিল, ‘আমরা সামরিক নেতৃত্ব চাই না’।
ইয়াঙ্গুন ইউনিভার্সিটির কাছে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন ছিল। কাছাকাছি দাঙ্গা পুলিশও অবস্থান নিয়েছিল।
মিয়াত সু কায়ো নামের ২৭ বছর বয়সী এক প্রতিবাদকারী বলছিল, ‘দীর্ঘসময় ধরে সামরিক একনায়কতন্ত্র আমাদের দেশে শেকড় গজিয়ে বসেছে। আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat