×
ব্রেকিং নিউজ :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী প্রাথমিক শিক্ষায় ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : ববি হাজ্জাজ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী লংমার্চে জনভোগান্তির আশঙ্কা, আগাম ক্ষমা চেয়ে রাখলো জামায়াত আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২৫
  • ৫৩৪৫৫৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে আসন্ন ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ফিরলেন অভিজ্ঞ স্পিনার গ্রায়াম ক্রিমার। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর স্বীকৃত ক্রিকেটে খেলেননি ৩৯ বছর বয়সী ক্রিমার। বাঁ-হাতের ইনজুরিতে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন জিম্বাবুয়ে ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্রিমার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দীর্ঘ সাত বছর পর আবারও জিম্বাবুয়ে দলে ফিরেন তিনি। 

এদিকে ইনুজরির কারনে ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়নি জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক পেসার রিচার্ড এনগারাভাকে। পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পাননি আরেক পেসার তানাকা চিভাঙ্গা। সদ্য অ্যাকিলিস টেন্ডন ইনজুরির অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

দলে সুযোগ হয়নি অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলরের। সর্বশেষ বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগ দিচ্ছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের একমাত্র ম্যাচে খেলেছেন টেইলর। নামিবিয়ার মাটিতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। 

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাওিয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat