×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার পুলিশ ইয়াংগুনে শনিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করেছে।গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ অনেক নেতাকে আটকের পর থেকে তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
শনিবার পুলিশ বিক্ষোভকারীদের পিছু ধাওয়া করে। এ সময়ে তারা রাবার বুলেট ব্যবহার করে। তবে পুলিশ তাজা গুলি ব্যবহার করেছে কিনা তা স্পষ্ট নয়।
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত লোকসহ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর লোকজন শনিবার মায়ানিগন চত্বরে জড়ো হয়। পুলিশ এসে সাংবাদিকসহ তাদের পিছু ধাওয়া করে। এ সময়ে বিক্ষোভকারীরা আশেপাশের ভবনগুলোতে আশ্রয় নেয়।
স্থানীয় সাংবাদিকরা ফেসবুকে পুলিশী ধাওয়া ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা সরাসরি সম্প্রচার করে। এ সময়ে তিন সাংবাদিককে গ্রেফাতার করা হয়।এদিকে বিক্ষোভকারীরা জয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat