×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ১৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বাঙালি জাতির ইতিহাস ও অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের ব্রাজিলিয়ান পর্তুগীজে অনুবাদের মাধ্যমে এ ঐতিহাসিক ভাষণের ৫০তম বার্ষিকী উদযাপন করেছে।
ব্রাজিলের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষিতে এবং ব্রাসিলিয়া সরকারের এ সংক্রান্ত স্বাস্থ্য নির্দেশনার অনুসরণে সীমিত পরিসরে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাজিলের ২১ কোটি জনগণ এবং এদেশে বসবাসকারী লাখ লাখ বিদেশির কাছে বঙ্গবন্ধুর উদাত্ত শব্দমালা পৌঁছে দেয়ার লক্ষ্যে দূতাবাস বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ব্রাজিলীয় পর্তুগীজ ভাষায় অনুবাদের দায়িত্ব ব্রাজিলের অন্যতম প্রথিতযশা রিও গ্রান্ডে দো সুল বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপিকা ড. রবার্ট সার্টোরি লুসো ডি কার্বালোকে দেয়া হয়। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই দ্বায়িত্ব পালন করেন এবং জাতির পিতার দৃপ্ত উচ্চারণের ৫০ বছর পর ৭ মার্চ ২০২১ তারিখে ব্রাসিলিয়াস্থ’ বাংলাদেশ দূতাবাসে ঐ যুগান্তকারী ভাষণের ব্রাজিলীয় পর্তুগীজ অনুবাদটি পাঠ করা হয়। প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ভাষণের মর্ম উপলব্ধি করতে পেরে উপস্থিত ব্রাজিলীয় অতিথিরা অনেকেই আবেগাপ্লুত হয়ে ওঠেন।
উল্লেখ্য, অধ্যাপিকা ড. রবার্ট সার্টোরি জুম প্ল্যাটফর্মেূর মাধ্যমে পোর্ত আলেগ্রো শহর থেকে দূতাবাসের অনুষ্ঠানে যোগদান করেন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে দূতাবাস কর্তৃক ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবসে এই অনুবাদটির পুস্তিকা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এই প্রকাশনার মাধ্যমে ব্রাজিলের নাগরিকরা বঙ্গবন্ধুর সাথে সম্যক পরিচিতি লাভ করবে বলে দূতাবাস আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat