×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-১২
  • ১০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সহিংস উগ্রবাদ নিরসন, দিকনির্দেশনা, কমিউনিটি পুলিশিং ও সহনশীলতার ওপর আলোকপাত করে শিক্ষার্থী-পুলিশ সম্পর্ক জোরদারের লক্ষে রাজশাহীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহায়তায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ থেকে ৩০ জন শিক্ষার্থী এবং রাজশাহী মেট্টোপলিটন পুলিশের পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার অনুষ্ঠিত এবছরের শিক্ষার্থী নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণ করেন। এখানে মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও রাজশাহীর অতিরিক্ত মহানগর পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত মিলার মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একত্রে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় অঙ্গিকারের মাধ্যমে শিক্ষার্থী নেতৃত্ব বিকাশ কর্মশালার মত কার্যক্রমগুলোর প্রশংসা করেন।
মার্কিন দূতাবাসের উদ্যোগে সহিংসতা নিরসন প্রচেষ্টা প্রচারে পাঁচটি সিরিজ সেমিনারে রাজশাহীর ১৫০ জন শিক্ষার্থী এবং ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এবং বিচার বিভাগ ২০১৬ সাল থেকে বাংলাদেশে এই কার্যক্রমটি চালু করে চালু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat