×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-১৪
  • ১১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও খুলনা নগর ও জেলা ইউনিট বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকল সরকারি ও বেসরকারি ভবনের উপরে জাতীয় পতাকা উত্তোলন করা এবং সকল সর্বোস্তরের মানুষের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এই দিনটি উপলক্ষে সকল হাসপাতাল, এতিমখানা এবং কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং স্থানীয় সংবাদপত্রগুলো এই উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে সড়কে রঙিন ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানো হবে। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে শিশুদের স্বাস্থ্য বিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
স্থানীয় প্রশাসন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃথক কর্মসূচি আয়োজন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat