×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ১২৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় আইসল্যান্ড এর লাগাম টেনে ধরতে শুক্রবার নতুন করে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। আইসল্যান্ড হচ্ছে  করোনাভাইরাস সংক্রান্ত সকল নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রথম দিকের দেশগুলোর অন্যতম। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত জুনের শেষ দিকে আইসল্যান্ড সামাজিক দূরত্ব বজায় রাখার আইন, মাস্ক পরা, জন সমাবেশের নির্ধারিত সীমা এবং বার ও রেস্তোরাঁ খোলা রাখার সময় তুলে নেয়। গত বছরের মার্চে তারা এসব ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল।
রোববার মধ্যরাত থেকে শুরু করে ১৩ আগস্ট পর্যন্ত নতুন করে ঘোষিত বিধিনিষেধের আওতায় জন সমাবেশে লোকজনের সংখ্যা ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ, কোথাও দাঁড়ানোর ক্ষেত্রে এক মিটার ব্যবধানের সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং রাত ১১ টার মধ্যে বার ও রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে।
সুইমিং পুল ও ইন্ডোর স্পোর্টস স্থাপনার ধারণ ক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যবহার করা যাবে এবং এসবের অভ্যন্তরে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
১৬ বছরের বেশি বয়সের ৮৫ শতাংশ জনগোষ্ঠীকে দুই ডোজ টিকা দেয়া হলেও গত ১২ জুলাই থেকে আইসল্যান্ডে নতুন করে ৩৫৫ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়।
এদের অধিকাংশ আবার ডেল্টা ভাইরাসে আক্রান্ত হয়। করোনাভাইরাসের এই ধরণ ভারতে প্রথম সনাক্ত হয়।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat