×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-২৫
  • ১১৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গার্ল গাইডস ্এসোসিয়েশনকে করোনা  সুরক্ষা সামগ্রী প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ইউএনএইড। 
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয়  ম্যালেরিয়া নির্মুল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখা, (সিডিসি) ও ইউএনএইড কর্তৃপক্ষ আজ বেইলী রোডে গাইড অডিটোরিয়ামে আজ এসব মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারগুলো হস্তান্তর করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের পক্ষে জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ১০ হাজার মাস্ক এবং ইউএনএইড’র দেয়া ১০ হাজার হ্যান্ড সেনিটাইজার গ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তর  ইউএনএইড’র কান্ট্রি ম্যানেজার ড. সায়মা খান, ড. রওনক জাহান, ইউনিসেফ’র মাহফুজা রহমান, সিডিসি, ডিজিএইচএস’র- ড. আফসানা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস, প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ (প্রোগ্রাম) ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার নিরূপা দেওয়ান। 
কোভিড-১৯ মহামারি সচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য এসোসিয়েশনের হলদে পাখি, গাইড, রেঞ্জার, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাএীদের এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হবে।
এ ছাড়া জাতীয় কমিশনার প্রতিটি রেঞ্জার মেয়েকে টিকার আওতায় আসার জন্য রেজিস্ট্রেশন করার প্রতিও জোর দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat