×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান  আঙ্কারায়  জার্মানির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দেয়ায় জার্মানি সোমবার উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের বিরোধী নেতা ওসমান কাভালারকে সমর্থন করায় তুরস্কসহ আরো নয়টি দেশের রাষ্ট্রদূতকেও অনুরূপ হুমকী দেয়া হয়েছে। খবর এএফপি’র।
জার্মান সরকারের মুখপাত্র  স্টিফেন সিবার্ট সাংবাদিকদের বলেন, “তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে আমরা উদ্বিগ্ন ও বিস্মিত।” তিনি বলেন, বার্লিন অনুরূপ হুমকিপ্রাপ্ত দেশগুলোর  সাথে ঘনিষ্ঠ পরামর্শে রয়েছে।
সিবার্ট বলেন, যদি এরদোগান কূটনীতিকদের বহিষ্কার করেন, তা ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার অনুকূল নয়।
এরদোগান শনিবার কারাবন্দী কাভালাকে সমর্থন করে যৌথ বিবৃতি দেয়ায় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০ টি দেশের রাষ্ট্রদূতকে ‘ পারসোনা নন গ্রাটা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat