×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের অন্ধ্র প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। গত মঙ্গলবার থেকেই রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, মন্দিরের শহর বলে পরিচিত রাজ্যের তিরুপতিতে শত শত তীর্থযাত্রী বন্যায় আটকা পড়েছেন। তিরুমালা পাহাড়ে যেতে রাস্তাঘাট এবং হাঁটার পথসহ আশপাশের বাড়িঘর ও মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তিরুপতির উপকণ্ঠে অবস্থিত স্বর্ণমুখী নদী প্লাবিত হয়েছে এবং জলাধারগুলো উপচে পড়ছে। অসংখ্য মানুষ এই বন্যায় আটকা পড়েছেন। রাষ্ট্রীয় পরিবহনের তিনটি বাস বিকল হয়ে পড়েছে এবং সেখান থেকে অন্তত ১২ জনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ এবং রাজ্যের দুর্যোগ মোকাবিলা টিম পাঠানো হয়েছে। ফলে উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। বন্যায় রেললাইন, সড়ক ও বিভিন্ন স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালসীমা অঞ্চল। এছাড়া চিত্তুর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলায়ও বন্যার প্রভাব পড়েছে। কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat