×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিউনিসিয়ার কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, তারা ইতালীয় উপকূলে পৌঁছানোর চেষ্টাকারী ২ শতাধিক অভিবাসীকে আটক করেছে।
ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এদ্দিন জেবালী জানান, অবৈধ অভিবাসন রোধ করার লক্ষ্যে দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে নিয়োজিত ইউনিটগুলো গত শনিবার ও রোববার নয়টি অভিযানে এসব অভিবাসীদের সাগর পাড়ি দেয়ার চেষ্টা রোধ করেছে।
ন্যাশনাল গার্ড আরো জানিয়েছে, সাগর এবং উপকূলীয় এলাকা থেকে এদেরকে আটক করা হয়েছে। এসময় ১১১ জন তিউনিসিয়ার নাগরিকসহ আফ্রিকার বিভিন্ন দেশের ২২৩ জন অভিবাসীকে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। 
তিউনিসিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, গত মাসে তারা ছয়টি প্রয়াস রোধ করে সাব-সাহারা অঞ্চলের ১১২ জন সহ ইউরোপ অভিমুখী ১২৫ জন অভিবাসীকে উদ্ধার করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat