×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের একজন সিনিয়র কূটনীতিক বৃহস্পতিবার কার্যকর ও যাচাইযোগ্যভাবে ইরান বিরোধী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসমূহ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
২০১৫ সালের পরমাণবিক চুক্তির পক্ষগুলো যখন আগামী সপ্তাহে পুনরায় চুক্তি সক্রিয় করার বিষয়ে একটি বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তিনি এ আহ্বান জানান। খবর সিনহুয়ার।
ইরানের নিউজ  নেটওয়ার্ক প্রেস টিভি জানায়, ভিয়েনায় ইরানের মিশনের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রেজা গাইবি বলেছেন, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) হিসেবে পরিচিত ইরানের পরমাণু চুক্তিটি বাস্তবায়ন নিয়ে বর্তমান অচলাবস্থার অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র সরকারের উচিত কোন বিলম্ব ও পূর্বশর্ত ছাড়াই চুক্তির শর্ত লঙ্ঘন বন্ধ করা।
আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভনর্স বৈঠকে গাইবি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন, জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ প্রত্যাহারের বিষয়ে স্পষ্টভাবে নিন্দা জানাতে ইউরোপীয় দেশগুলোর অনীহা এবং ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়গুলো জেসিপিওএ সংক্রান্ত বর্তমান অচলাবস্থার মূল কারণ। 
আসন্ন ভিয়েনা পারমাণবিক বৈঠকের উল্লেখ করে তিনি বলেন, এই প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, কার্যকর ও যাচাইযোগ্যভাবে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।  
তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরানের কাছ থেকে সহনশীলতা আশা করা যুক্তিসঙ্গত হবে না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার ২০১৮ সালের মে মাসে ২০১৫ সালের চুক্তি থেকে সরে যায় এবং একতরফাভাবে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে ইরান ২০১৯ সালের মে মাসে চুক্তি অনুযায়ী তাদের প্রতিশ্রুতির কিছু কিছু অংশের বাস্তবায়ন ধীরে ধীরে বন্ধ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat