×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভøদমির জেলেনস্কি সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন।রাশিয়া ইউক্রেন হামলার প্রস্তুতির আশংকার মধ্যেই তিনি ফ্রন্টলাইন পরিদর্শন করেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেন ২০১৪ সাল থেকে পূর্বাঞ্চলীয় লুগানস্ক ও দনেতস্ক এলাকায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই চালিয়ে আসছে। এ লড়্ইায়ে ১৩ হাজরেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা এসব বিছ্ছিন্নতাবাদীকে ক্রেমলিন সহায়তা করছে বলে অভিযোগ করে আসছে। ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করছে।দনেতস্ক এলাকা পরিদর্শনকালে জেলেনস্কি সৈন্যদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আপনাদের সাথে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি’। প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষায় নিয়াজিত থাকায় সৈন্যদের ধন্যবাদ জানান।তিনি বলেন, ‘আপনাদের মতো সেনাবাহিনী থাকলে আমার বিশ্বাস আমরা নিশ্চিত জয়ী হবো’। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বৈঠকের প্রাক্কালে জেলেনস্কি ফ্রন্টলাইন পরিদর্শন করলেন। ইউক্রেনে রুশ হামলার পরিকল্পনা নিয়ে সৃষ্ট মার্কিন উদ্বেগ নিরসনে উভয় নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং কিয়েভের পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে রাশিয়া হামলা চালানোর জন্য ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ করছে।
রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat